ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) করা হয়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম) পদে বদলি করা হয়েছে।
গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) করা হয়েছে।
এ ছাড়া গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা-জোনাল টিম) পদে বদলি করা হয়েছে।
অফিস আদেশে আরও জানানো হয়েছে, বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন:







