রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেল এর অংশ বিশেষ ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১.৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







