দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙার আহ্বান
জামায়াতে ইসলামীর আমির বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সে জন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে।
তিনি বলেন, বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবেন তারা।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আপত্তি
ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মানব না। এটি তাদের প্রতি জুলুম করা হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যদি জনগণের মুখ বন্ধ করার জন্য করা হয়, তা মেনে নেওয়া হবে না।
আরও পড়ুন:







