বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২২

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৪

শেয়ার

অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মোবাইল অ্যাপে টিসিবির সব তথ্য

মন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে নেওয়া এবং কার্ডধারীদের সুবিধার জন্য উপকারী নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে টিসিবি-সংক্রান্ত সব তথ্য মোবাইলেই পাওয়া যাবে।

উপকারভোগী ৭৯ লাখ ছাড়িয়েছে

বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবি কার্ডধারীর সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এরই মধ্যে উপকারভোগীর সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে।

তিনি বলেন, টিসিবি কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে সরকারের ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে। একইসঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনতে চায় সরকার।