বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

টিসিবির তালিকা থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩

শেয়ার

টিসিবির তালিকা থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্য একটা বৈষম্য লক্ষ্য করা যায়। যে কারণে বাজারে এখনেও স্থিতিশীলতা নেই। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।

জনগন যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে : আইনমন্ত্রী

তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে, ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

টিসিবি কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।

ডিলার নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।

কর্মসংস্থানের অভাব আছে, তাই বলে সব আবেদনকারীকে তো ডিলার বানিয়ে দেয়া সম্ভব না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ কোনো খাতেই নিয়োগ দেয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।