শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এদিকে, এ মামলায় বুধবার সকালে আবদুল লতিফ সিদ্দিকী জামিন আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে মামলায় হাসানুল হক ইনু, দিপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রুপাসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় মোট আসামি ৪১ জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার বিষয়ে শুনানি হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।
এর আগে মামলায় পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।
২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।
আরও পড়ুন:







