ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, বংশাল ও লালবাগ থানার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। খন্দকার মোঃ আজিজুল হক আরজু, ২। মাহফুজুর রহমান খোকন, ৩। মোঃ আরমান ওরফে পুঞ্জি আরমান, ৪। মোঃ আসলাম, ৫। মোঃ শাওন, ৬। মোঃ আব্দুল্লাহ, ৭। মোঃ শান্ত, ৮। মোঃ অভি, ৯। মোঃ রাকিব, ১০। মোঃ সুমন, ১১। মোঃ আল আমিন, ১২। মোঃ সাইদুল ইসলাম, ১৩। মোঃ শাহিন, ১৪। শামীম, ১৫। মোঃ মিনহাজ মোল্লা, ১৬। মোঃ সাকিব মোল্লা, ১৭। মোঃ বিল্লাল বিশ্বাস ওরফে বেলাল হোসেন, ১৮। নয়ন ঢালী, ১৯। রনি মিয়া ও ২০। মোঃ জাহাঙ্গীর আলম। অভিযানকালে ১৩ পিস ইয়াবা, ৯ পাতা হেরোইন ও ৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, বংশাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ বিল্লাল, ২। মোঃ হৃদয়, ৩। মহিউদ্দিন, ৪। ফরহাদ মিয়া, ৫। মোঃ সুরুজ বেপারী, ৬। মোঃ ইমরান খান বাপ্পি, ৭। মোঃ ইমন আলী ও ৮। মোঃ আলিফ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। উত্তম চন্দ্র ভৌমিক, ২। মোঃ শামীম আকন্দ, ৩। মোঃ নূরে নিয়ামত শাহা, ৪। মোঃ ইয়াসিন, ৫। মোঃ স্বাধীন বেপারী, ৬। মোঃ আনিস ইসলাম ওরফে আল ইসলাম, ৭। মোঃ সাব্বির, ৮। মোঃ সুজন, ৯। মোঃ রাব্বি, ১০। ওমর ফারুক, ১১। মোঃ রহিম ও ১২। মোঃ সাইফ হোসেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







