রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৮৫৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮ টি বাস, ১টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ১১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজিসহ ও ১৫৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ২টি ট্রাক, ১০ টি ক্যাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫০ টি বাস, ১৪ টি ট্রাক, ৫৩ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ২৯৩ টি মোটরসাইকেলসহ মোট ৬২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯ টি বাস, ১৩ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ২৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৫ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬১৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







