নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করবে কমিশন।
বর্তমান আইনেই নির্বাচন পরিচালনার বার্তা
আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান ও বিদ্যমান আইনের ভিত্তিতেই কমিশন নির্বাচন পরিচালনা করবে।
এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন:







