রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৭৮ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৪

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৭৮ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৭৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৭ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৩১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ১২ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজিসহ ও ১১৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ক্যাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮ টি বাস, ২০ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ২৫১ টি মোটরসাইকেলসহ মোট ৫১৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮ টি বাস, ১৪ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১০৫ টি সিএনজি ও ২৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৮২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।