শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা! বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

মোহাম্মদপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৬

শেয়ার

মোহাম্মদপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার উদ্যোগে স্থানীয় সম্মানিত নাগরিকবৃন্দের সাথে ‘আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় রাজধানীর বসিলা পুলিশ ক্যাম্পে উক্ত ‘আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বিপিএম-সেবা এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা।

আয়োজিত সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, যানজট নিরসন এবং নাগরিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী, সাধারণ নাগরিক এবং শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে। পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক সহজ হলে এবং জনগণের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি পেলে এলাকায় চুরি, ছিনতাই, যানজট এবং স্থানীয় বিবাদ খুব সহজেই দূর হয়ে যাবে।

মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় না চাপিয়ে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, সন্তানদের চলাচল ও আচরণের প্রাথমিক দায়িত্ব পরিবারকেই নিতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির সুসংহত উন্নয়নে নাগরিকদের ভীত না হয়ে সাহসী ভূমিকা রাখার তাগিদ প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় ডিএমপি ও র‍্যাব এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।