শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই

বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৮

শেয়ার

বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন
ছবি বাংলা এডিশন

বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস। ফিফটিন মিনিটসের প্রতিবেদনে দুঃসময়ে রাজপথে, সুসময়ে আড়ালে কেন বিএনপির পরীক্ষিত নেতারা এমন প্রশ্ন তোলা হয়েছে।

বিএনপির রাজনীতির পালাবদলে ফুটেছে ভোরের আলো। তবে, দুঃসময়ের সহযোদ্ধারা কেন আড়াল হলো? দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা আর কারাভোগের পরও কেন বিএনপির প্রথম সারির পরীক্ষিত অনেক নেতা রাজনীতির মারপ্যাঁচে, সম্পূর্ণ পর্দার আড়ালে চলে গেলেন—এমনসব প্রশ্নই সামনে এনেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

ফিফটিন মিনিটসের প্রতিবেদনে বিশ্লেষণ

শুক্রবার (১১ সেপ্টেম্বর), ‘১৫ মিনিটস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন ইলিয়াস হোসাইন। প্রতিমন্ত্রী নুরুল হক নুর, রাশেদ খান ছাড়াও বিএনপি সরকারের, মন্ত্রীসভায় জায়গা পাওয়া, আরও কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনুসন্ধানী এই সাংবাদিক।

অন্যদিকে, খন্দকার মোশাররফ হোসেন, লুৎফুজ্জামান বাবর, রুহুল কবির রিজভীসহ দীর্ঘদিন বিএনপির জন্য রাজপথে লড়াই করা, নানা প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে থাকা নেতাদের ত্যাগ ও তিতিক্ষার বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে।

স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ওয়ান-ইলেভেন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতায় দলের সঙ্গে থাকলেও, বর্তমান সময়ে তিনি প্রত্যাশিত মূল্যায়ন পাননি বলে দাবি করা হয় প্রতিবেদনে।

সেই সঙ্গে বিএনপির দুঃসময়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ফ্যাসিস্ট আমলে, সংগ্রামের ভূমিকার কথা তুলে ধরা হয় ফিফটিন মিনিটসে। বর্তমান সরকারের সময় এসে অনেকটাই আড়ালে পড়ে গেছেন, একসময়ের প্রভাবশালী এই নেতা, এমনটাও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

বাবরের মতো দীর্ঘ সময় কারাগারে থাকা আব্দুস সালাম পিন্টুর কথাও উঠে আসে। ফ্যাসিবাদের সময় বিভিন্ন মামলায় দীর্ঘ কারাভোগের পর দলের সুসময়ে তাকে অবহেলার গ্লানি টানতে হচ্ছে বলে সমালোচনা করা হয়।

অপরদিকে, দুঃসময়ে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ত্যাগ-তিতিক্ষার প্রসঙ্গ উল্লেখ করে দলের রাজনীতিতে তার বর্তমান ভূমিকা প্রত্যাশার তুলনায় সীমিত বলে, প্রশ্ন তোলেন ইলিয়াস হোসাইন।

অন্যান্য পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন

এছাড়াও, মেজর কামরুল ইসলাম, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, গিয়াস কাদের চৌধুরী বিএনপির দুর্দিনে রক্ত-ঘাম ঝরালেও, সুসময়ে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে বলে দাবি করা হয়।

রাজনীতির পালাবদলে হয়তো বদলেছে সময়, বদলেছে ক্ষমতার সমীকরণ। কিন্তু যে মুখগুলো দুঃসময়ে রাজপথে থেকেছে, মামলা-হামলা আর কারাগারের দেয়াল পেরিয়েও দলের পতাকা আঁকড়ে ছিল—সুসময়ের রাজনীতিতে তাদেরই অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।