শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু সম্ভব: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৯

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০১

শেয়ার

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু সম্ভব: ত্রাণমন্ত্রী
ছবি সংগৃহীত

আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী ২০২৭ সালে এর আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে।

তিনি বলেন, তিস্তা নদী ও এর আশপাশের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।