শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

৪৪০০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৫

শেয়ার

৪৪০০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ জজ মিয়া (৫১) ও মোঃ জুলহাস মিয়া (২১)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ০৫:২৫ ঘটিকায় গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জজ মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৪৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন বিকাল ০৩:৫৫ ঘটিকায় গোয়েন্দা-মতিঝিল বিভাগের আরেকটি আভিযানিক দল সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জুলহাস মিয়াকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।