শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

গতকাল রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০২

শেয়ার

গতকাল রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে সরাসরি অংশ নেয়া ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গুলশান ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেয়া ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদেবার্তায় ডিএমপি জানায়, গতকাল রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।