শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে ডিএমপি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪২

শেয়ার

পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে ডিএমপি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫:৪৫ ঘটিকায় দক্ষিণখান থানার মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শর্টগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।