রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার উদ্যোগ: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৪

শেয়ার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার উদ্যোগ: প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাংবাদিকদের কল্যাণের জন্য বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ ২৫ কোটি টাকায় বাড়ানোর জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে পুরো অর্থ দেওয়া সম্ভব না হলে আগামী অর্থবছরের মধ্যে ২৫ কোটি টাকা বরাদ্দ সাংবাদিকদের জন্য অনুমোদন করা যাবে।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।