শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৯

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৮

শেয়ার

র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাশের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাশ হয়।
বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই বিলটি পাশ করা হয়।