রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে- রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ১৩ জন।
ডিএমপি জানান, অভিযানকালে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিক্সা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সীমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন:







