হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রথম দিনে টার্মিনালটি দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে বিমানমন্ত্রী এ তথ্য জানান।
৫–৬ মাসে পুরোপুরি চালুর পরিকল্পনা
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয় থেকে ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ।
তিনি জানান, পরবর্তী ৫ থেকে ৬ মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হবে।
২১ হাজার ৩৯৮ কোটি টাকার প্রকল্প
২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ।
২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:







