মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৩

শেয়ার

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী
ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সময়মতো ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো রয়েছে। তিনি যথাসময়ে ভারত সফর করবেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

দূষণ নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণে গুরুত্ব

বৈঠক শেষে পরিবেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।

তিনি জানান, বৈঠকে দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।