শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৬

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৬

শেয়ার

গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) এবং মোঃ জাহিদুর রহমান (২২)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।