রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫২

শেয়ার

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
ছবি সংগৃহীত

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রবিবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলের শুনানি শেষে এ রায় দেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিনের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

দুই মামলায় হাইকোর্টের রুল

চট্টগ্রাম কোতোয়ালি থানায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে পৃথক দুই মামলা করা হয়। এসব মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে এর আগে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

বিচারিক আদালতে ওই দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় আলিফের বাবা হত্যা মামলা করেন। ওই মামলার আসামিও চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।