রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১৬০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৬৬ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন।

অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভিকটিম, ১০ টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ০৭ টি তেলের ড্রাম, ০১ টি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।