বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডের মাধ্যমে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামি তিনজন
মামলার অপর আসামি হলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ডের অর্থ নেওয়া এবং তা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
ব্যাংক হিসাবের অনিয়ম অনুসন্ধান
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা অর্থের হিসাব এবং অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের পর্যায়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন অবরুদ্ধ করা হয়।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এখন শেখ হাসিনা, শেখ রেহানা ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আরও পড়ুন:







