বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৮

শেয়ার

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা
ছবি সংগৃহীত

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এ পর্বে মাওলানা জুবায়ের আহমদ পক্ষের অনুসারীরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি

দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১৭ জানুয়ারি রোববার। এ পর্বে মাওলানা ওয়াসিফুল ইসলাম বা সাদপন্থি পক্ষের অনুসারীরা অংশ নেবেন।

দুই পর্বের শেষ দিন যথাক্রমে ১০ ও ১৭ জানুয়ারি। সাধারণত বিশ্ব ইজতেমার প্রতিটি পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।