বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

সাত কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটি- ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭

শেয়ার

সাত কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটি- ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম- মোঃ মিন্টু।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিন্টু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।