বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৬

শেয়ার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।