বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫

শেয়ার

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম
ছবি সংগৃহীত

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দর একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নির্ধারিত নতুন দামে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা।

এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা এবং ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩৩ কেজির সিলিন্ডারের নতুন দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে কমিশন।

বিইআরসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এ দামই বহাল থাকবে।