বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

মক্কা প্যাক্টে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৩

শেয়ার

মক্কা প্যাক্টে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান
ছবি সংগৃহীত

ঢাকায় মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্ট নিয়ে বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে বাংলাদেশ চুক্তিটিতে যোগ দিলে তেহরান তা ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, মক্কা প্যাক্ট প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি ইরান ইতিবাচকভাবে গ্রহণ করবে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রে হামলা করেনি।