দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে নবম পে-স্কেল। নতুন বেতন কাঠামো অনুযায়ী অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নবম পে-স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে। তবে আর্থিক সংশ্লেষ এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় সম্পূর্ণ পে-স্কেল একযোগে বাস্তবায়ন না করে দুই অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ম থেকে ১১তম গ্রেডে বেতন দ্বিগুণ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ হারে বেড়েছে। অর্থাৎ এসব গ্রেডে বর্তমান বেতন স্কেলের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে।
১ম গ্রেডে বর্তমানে নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে নতুন বেতন স্কেলে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।
এ ছাড়া ৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা করা হয়েছে।
৮ম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। ৯ম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪ হাজার টাকা।
১০ম গ্রেডে বর্তমান ১৬ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা। এ দুই গ্রেডেও প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার আরও বেশি
পরবর্তী গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা, যা প্রায় ১১৫ শতাংশ বৃদ্ধি।
১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা। এ গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৮ শতাংশ।
১৪তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২৪ হাজার টাকা। এতে এই গ্রেডের চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১৩৫ শতাংশ।
১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা। এ গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৩৫ শতাংশ।
১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। এতে প্রারম্ভিক মূল বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। এ গ্রেডে বৃদ্ধির হার ১৩৯ শতাংশ।
১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এতে মূল বেতন বৃদ্ধির হার ১৪১ শতাংশ।
সবশেষে ২০তম গ্রেডে বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।
২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ বৃদ্ধি
নতুন বেতন স্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বিশেষ করে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
আরও পড়ুন:







