সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

নতুন পে-স্কেলের অনুমোদন দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৯:০১

শেয়ার

নতুন পে-স্কেলের অনুমোদন দিলো সরকার
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে তারেক রহমানের সরকার।

সোমবার বিকেল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়েছে।

নতুন এই পে-স্কেল কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

এর আগে, অর্থ মন্ত্রণালয় সূত্র জানা যায়, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব করা হয়। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।