ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১১৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৫ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৮৫ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ১৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১১ টি কাভার্ডভ্যান,, ২০ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৪ টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি, ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ২৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৯৪ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ০৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১২৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৯ টি গাড়ি ডাম্পিং ও ২১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







