সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জন গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৫:৪৫

আপডেট: ৩১ আগস্ট, ২০২৬ ১৫:৫২

শেয়ার

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৫১ জন, শাহআলী থানা ২৫ জন, পল্লবী থানা ৩১ জন, কাফরুল থানা ১০ জন, দারুস সালাম থানা ১৪ জন, রূপনগর থানা ১২ জন এবং ভাষানটেক থানা ৪ জন।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।