রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১২:১৫

শেয়ার

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
ছবি সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি।

পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত নতুন করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

নবমবার সময় পেলেন তদন্ত কর্মকর্তা

এ নিয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা নবমবারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

গত বছর করা হয় মামলা

এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় সামিরা হকের পাশাপাশি আসামি করা হয়েছে তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।