রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪১১৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩ টি বাস, ৩৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৯ টি বাস, ২ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ৯২ টি সিএনজি ও ১৮৪ টি মোটরসাইকেলসহ মোট ৪২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪ টি বাস, ৫৬ টি ট্রাক, ৫৬ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ৫৯২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৭৩ টি সিএনজি ও ১৬৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ২২ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি, ২৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯২ টি বাস, ৩৪ টি ট্রাক, ৪৫ টি কাভার্ডভ্যান, ১৭০ টি সিএনজি ও ৩৬০ টি মোটরসাইকেলসহ মোট ৯৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭০ টি বাস, ৮ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৭৭ টি সিএনজি ও ২২৬ টি মোটরসাইকেলসহ মোট ৬১২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯৫৮ টি গাড়ি ডাম্পিং ও ৪০২ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







