ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো. মিলন মৃধা ও ২। শাহাদাত।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিলন মৃধা ও শাহাদাত নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







