মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে—জাতীয় সংসদে এমন প্রশ্ন উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আসেনি এবং এটি বর্তমান সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ আলোচনা হয়।
সংসদে প্রশ্ন উত্থাপনকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না। সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর ওপর না হলেও উনার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে গত ৭ আগস্ট যে মক্কা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে, সেখানে বাংলাদেশের সুবিধাটা কী হবে এবং এই প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশ কী পেতে যাচ্ছে, মন্ত্রী মহোদয় যেন তা স্পষ্ট করেন।
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্যাক্টটি মূলত তিনটি দেশের মধ্যে হয়েছে এবং তারা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি প্যাক্টের বর্তমান সদস্যদের অভিপ্রায়ের ওপর নির্ভর করে।
আরও পড়ুন:







