বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১০:৫৬

শেয়ার

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, পাঁচটি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।