রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। একটি ঘটনাও নেই। এটিই বর্তমান সরকারের কৃতিত্ব।
তিনি বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা হয় না। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হয়। পুলিশ বাহিনীকে শৃঙ্খলিত বাহিনীতে রূপান্তর করা হবে।
আরও পড়ুন:







