মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

হালাল পণ্যের মান ও সনদের দায়িত্ব এখন ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:৩৭

শেয়ার

হালাল পণ্যের মান ও সনদের দায়িত্ব এখন ধর্ম মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেয়ার দায়িত্ব পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন। সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।

নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেয়াসহ এ-সংক্রান্ত বিষয়গুলো ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থাৎ, হালাল পণ্যের মান ও সনদ সংক্রান্ত কার্যক্রম এখন থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে।



banner close
banner close