সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৫:০৭

আপডেট: ২৪ আগস্ট, ২০২৬ ১৫:০৮

শেয়ার

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ বিষয়ে জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পিপিপি মডেলে, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি সরবরাহর মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, রাষ্ট্রদূত সরকারের নির্বাচনী ইস্তেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকান্ডের প্রশংসা করেছেন বলেও জানান তিনি।



banner close
banner close