স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
ডি-ফ্যাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের বর্তমান ভূমিকা, পেশাগত অধিকার, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হবে। এতে সংশ্লিষ্ট পেশাজীবী, স্বাস্থ্যখাতের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি-এর। তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডি-ফ্যাবের প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব ডা. এম এ মুহিত, এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; জনাব আতিকুর রহমান রুমন, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার, সদস্য, বিএনপি মিডিয়া সেল এবং ডি-ফ্যাবের উপদেষ্টা; অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ডি-ফ্যাবের আহ্বায়ক মোঃ আসাদুল্লাহ মিয়া এবং সদস্য সচিব মোঃ নাজমুল হুদা স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সুধীজনকে সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিপ্লোমা ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বাস্থ্যসেবায় তাদের কার্যকর ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজনে: ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
স্থান: কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা
তারিখ: ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার
সময়: বিকেল ৩টা
আরও পড়ুন:








