রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

যথাসময়েই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১২:৪৩

শেয়ার

যথাসময়েই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান
ছবি সংগৃহীত

সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকার দেশের জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার ব্রত নিয়ে কাজ করতে চায়।

স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনেই বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে।

দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দুর্নীতির তথ্য থাকলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আভাস দিয়ে ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের নীতি ও সুশাসনে বিশ্বাসী। দেশে সত্যিকার অর্থে একটি টেকসই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।



banner close
banner close