রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৩২টি।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ ৪৪, ওয়ারী ৫৫, মতিঝিল ৫৭, তেজগাঁও ৫৬, মিরপুর ১১৯, গুলশান ৩৯, উত্তরা ৫৯ ও গোয়েন্দা বিভাগ নয়জনকে গ্রেপ্তার করে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি সোনার লকেট, ১৬ হাজার টাকার জালনোট, নয়টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।
আরও পড়ুন:








