শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৬

আপডেট: ২১ আগস্ট, ২০২৬ ১১:৫২

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৯১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৯ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪ টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ব্লেডের অংশ বিশেষ, ৫ টি মোবাইল ফোন, নগদ ৪৯৯৮৭০ টাকার ১ টি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, ১ টি ট্রাক, ১ টি মোটরসাইকেল ও ১ টি সিপিইউ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close