শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:২৩

শেয়ার

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ
ছবি: সংগ্রিহি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গেজেট জারি করা হয়।



banner close
banner close