বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:৩০

আপডেট: ২০ আগস্ট, ২০২৬ ১৭:৪২

শেয়ার

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। একটু পরই ভোটের ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা এ এমএম নাসির উদ্দিন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠান রয়েছে।

জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।



banner close
banner close