বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৭:২৩

আপডেট: ১৯ আগস্ট, ২০২৬ ১৭:৫০

শেয়ার

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
ছবি সংগৃহীত

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বাকি চারজনের পরিচয় শনাক্তে কার্যক্রম চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

তবে বাকি চারজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতোমধ্যে উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।



banner close
banner close