শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

নুরু-ইলিয়াসের পাল্টাপাল্টি পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৬:৫০

শেয়ার

নুরু-ইলিয়াসের পাল্টাপাল্টি পোস্ট
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে দেখা দিয়েছে চরম উত্তেজনা। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত ইলিয়াস হোসাইনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, নুরুল হক নুরের বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছেন তিনি। পোস্টে লেখেন, বুধবার রাত ৮টায় নুরুল হক নুরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে তার ইউটিউব চ্যানেলে।

নুরের পাল্টা প্রতিক্রিয়া

সাংবাদিক ইলিয়াসের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানান নুরুল হক নুর। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আগেই সেটিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা ‘এআই’ দিয়ে বানানো বলে দাবি করেন তিনি। স্ট্যাটাসে নুর লেখেন, ইলিয়াস হোসাইন অনেক কষ্টে জোড়াতালি, এআই দিয়ে একটা ভিডিও তৈরি করেছে। আসুন সকলে দেখে তার কষ্ট, পরিশ্রম সার্থক করি।

ইলিয়াসের জবাব

নুরের এমন মন্তব্যের পর চুপ থাকেননি ইলিয়াস হোসাইনও। নুরের এই আত্মপক্ষ সমর্থনকে ‘ডিফেন্সিভ খেলা’ বলে আখ্যা দিয়ে আরেকটি পোস্ট দেন তিনি। ইলিয়াস বলেন, ভিডিও আপলোডের আগেই নুরের এআই ভিডিওর দোহাই দেওয়া রহস্যজনক। একই সঙ্গে নির্ধারিত সময়েই ভিডিও আসবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

নেটিজেনদের অপেক্ষা

দুই ব্যক্তিত্বের এই ভার্চুয়াল যুদ্ধ এখন টক অব দ্য টাউন। নেটিজেনদের চোখ এখন ইউটিউব চ্যানেলের সেই ভিডিওর দিকে। যা বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় প্রকাশিত হবে বলে জানা গেছে।